প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪০ পিএম

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ পশ্চিমবঙ্গে করমুক্ত দেখানোর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। নীতীশ তিওয়ারি পরিচালিত সিনেমাটির প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। সম্প্রতি কলকাতায় রাবণ দহন অনুষ্ঠানে সিনেমাটির অভিনয়শিল্পী রণবীর কাপুর ও যশের উপস্থিতিতে করমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা হয়েছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। সিনেমাটির ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে। তবে মুক্তির আগেই ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন স্থানে সিনেমাটির বিরুদ্ধে আপত্তি ও বিক্ষোভের হুঁশিয়ারির খবরও সামনে এসেছে।
দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড় বাজেটের পৌরাণিক কাহিনিনির্ভর এই সিনেমা মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।
স্বদেশ প্রতিদিন/এস পি