শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাতেনাতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ      ● মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে জল্পনা, যা জানালেন ইরানি কূটনীতিক      ● যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চায় রাশিয়া: পুতিন      ● সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!      ● পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপে কাঁদলেন আমির খান      ● আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন টাঙ্গাইলের কৃষকদের      ● নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা      ● এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল      ● ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি      ● ইউরোপে গ্রীষ্মের তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মৃত্যু      ● ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু       ● বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      
ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মত পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম

ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার সেন্ট পিটার্সবার্গে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর এ তথ্য জানানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত আলোচনা কারিগরি পর্যায়ে হবে। যুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এতে গুরুত্ব পাবে। আলোচনা ১০ নভেম্বর বা এর পরবর্তী সময়ে শুরু হতে পারে। তবে যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে দুই দেশের অবস্থানে এখনো বড় ব্যবধান রয়েছে। পুতিনের দাবির মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা নাকচ করা এবং সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি করা।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধ অবসানের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান তিনি। তবে ক্রেমলিন বলেছে, দুই নেতার বৈঠকের আগে সহযোগীদের মাধ্যমে সতর্কতার সঙ্গে প্রস্তুতি সম্পন্ন করতে হবে। উইটকফের সঙ্গে বৈঠকে পুতিন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে সহায়তার প্রস্তাবও দিয়েছেন। পাশাপাশি রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা এবং ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। তবে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধ বন্ধের বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ইউক্রেন যুদ্ধ   ভ্লাদিমির পুতিন   ভলোদিমির জেলেনস্কি   ডোনাল্ড ট্রাম্প   শান্তি আলোচনা   যুক্তরাষ্ট্র   আবুধাবি   স্টিভ উইটকফ   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close