বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      ● হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন      ● ব্যালন ডি’অরে রোনালদো এগিয়ে, ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক      ● ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ      ● প্রধানমন্ত্রীর সঙ্গে আচরণের অভিযোগে সরানো হলো রাজশাহীর বিভাগীয় কমিশনারকে      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার      ● ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ      ● সৌদিতে পবিত্র উমরা পালন করতে গিয়ে না ফেরার দেশে শিবপুরের কাউছার       ● খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক: কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে      ● ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল      ● ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের তিন সদস্য      ● রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, ১০ লাখ টাকার অনুদান      
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নুরল আমিন, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিপ্লব রায় লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানান, রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সকালে রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের বাবা বিকাশ চন্দ্র রায় বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসা করে একটু ভালো হয়েছে। গতকাল সে পুজা দেখতে বের হয়েছিল। তবে কী কারণে এত দূরে এসে রেললাইনে কাটা পড়ল তা বুঝতে পারছি না।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   ট্রেনে কাটা পড়ে মৃত্যু   বিপ্লব রায়   সৈয়দপুর রেলওয়ে থানা   রেল দুর্ঘটনা   বাংলাদেশ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close