সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-শির সঙ্গে বৈঠক চান পুতিন      ● সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার, জাল ও মাছসহ দুই জেলে আটক, ৪০ হাজার টাকা জরিমানা      ● বিএনপি সাম্প্রদায়িক বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী: উপজেলা চেয়ারম্যান প্রার্থী মহিন      ● প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে ইশরাক      ● দেব-শুভশ্রীর রসায়নে জমজমাট ‘দেশু ৭’      ● গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ      ● বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু      ● দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল      ● ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭      ● মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন      ● পুলিশে বড় রদবদল, বদলি ১১ কর্মকর্তা      
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-শির সঙ্গে বৈঠক চান পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ AM

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ ধরনের বৈঠকে যুদ্ধের সমাধান হলে তা রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দিতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন এ প্রস্তাব দেন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠক আয়োজনের কথা ভাবছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে বৈঠকটি হবে কি না, কিংবা এর আলোচ্যসূচি কী হবে, তা এখনো নিশ্চিত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে সাম্প্রতিক যোগাযোগের পাশাপাশি রাশিয়ার ডিজেল কেনার চুক্তি এবং মস্কোর ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পর এ প্রস্তাব সামনে এসেছে। তবে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো এ ধরনের বৈঠকে সম্মতি দেননি, যদিও প্রস্তাবটির প্রতি তাঁর আগ্রহ থাকতে পারে। এদিকে রাশিয়ার সঙ্গে চুক্তি ও নিষেধাজ্ঞা শিথিলের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আশঙ্কা, এসব পদক্ষেপ পুতিনকে আরও উৎসাহিত করে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন যুদ্ধ   ভ্লাদিমির পুতিন   ডোনাল্ড ট্রাম্প   শি জিনপিং   রাশিয়া   যুক্তরাষ্ট্র   চীন   ওয়াল স্ট্রিট জার্নাল   এপেক সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close