| শিরোনাম: |

বিওয়াইডি গাড়ি কিনতে বিশেষ বিনিয়োগ সুবিধা দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৬ তারিখে বিওয়াইডির পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ক্রেতারা বিওয়াইডির গাড়ি কেনার ক্ষেত্রে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেডের সিএফও ফেরদৌস উর রহমান, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ