
আজ ১০ অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত কোয়ান্টাম টোটাল ফিটনেস প্রোগ্রাম, রমনার উদ্যোগে কোয়ান্টাম মেডিটেশন হল, কাকরাইলে বার্ষিক হেলদি ব্রেকফাস্ট উৎসব ও প্রার্থনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়।
নাসরিন ফরহাদ বিথীর সঞ্চালনায় মূল বক্তব্য রাখেন ডা. মনিরুজ্জামান। এছাড়াও অনুভূতি প্রকাশ করেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, সাবেক নির্বাচন কর্মকর্তা আনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মুনিমা সুলতানা, ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির আহবায়ক মো: আক্তার জামিল চৌধুরী এবং দোয়া পরিচালনা করেন এড. মুনিরুজ্জামান।
কোয়ান্টাম প্রো-মাস্টার, গ্রাজুয়েট, এসোসিয়েট নির্বিশেষে ২৮৭ জন অংশগ্রহণকারী আজকের হেলদি ব্রেকফাস্ট ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভার পরে পুষ্টিবিজ্ঞান সম্মত বিভিন্ন উপকরণে সাজানো ব্রেকফাস্টে অংশগ্রহণকারীদের আপ্যায়িত করা হয়। যার মধ্যে তিন ধরনের সালাদ যেমন:
১. তেতো হেলেঞ্চা শাকের সালাদ (হেলেঞ্চা শাক, আদা, লেবু, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল),
২. করলার সালাদ (কাঁচা করোল্লা, আমড়া, জলপাই, আমলকি, কাঁচা তেঁতুল, নারকেল কুচি, আদা, পেঁয়াজ, বিলেতি ধনে পাতা, দেশি ধনেপাতা, কাঁচা রসুন, নাগা মরিচ, কাঁচা মরিচ, লবণ)।
৩. রেইনবো সালাদ (শসা, গাজর, টমেটো, তিন ধরনের ক্যাপসিকাম, নারকেল কুচি, কাজুবাদাম, কাঠবাদাম, চিনা বাদাম, আদা কুচি, লেটুস পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, লেবুর রস, টক দই, পেঁয়াজ, লবণ )।
লাল চালের ভাত, কালোজিরা ভর্তা, রুই মাছ দোপেঁয়াজো, ডিম ভুনা, মিক্সড সবজি অর্ধ সেদ্ধ, গুড়ের পায়েস।
সর্বশেষ দারুচিনি,তেজপাতা ও আখের গুড়ের ফিউশন (চা)। এছাড়া শুরুতেই মেহমানদেরকে দুই ধরনের জুস (লেবু, কাঁচা হলুদ, আদা ও চিয়া সিড মিক্সড জুস) এবং বিটের জুসে আপ্যায়িত করা হয়।
অংশগ্রহণকারীগণ আজকের হেলদি ব্রেকফাস্টের আয়োজনের জন্য কোয়ান্টাম টোটাল ফিটনেস প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করে বলেন, আজকের এই স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট উৎসব জাতীয় জীবনে সুস্বাস্থ্য অর্জনে নতুন মাত্রা যোগ করবে। ধীরে ধীরে এই খাদ্যাভ্যাসের অনুরণন আমাদের সংস্কৃতিতে ছড়িয়ে পড়বে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ