রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জনতা ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন      ● যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ      ● প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ্য       ● কক্সবাজার রিসোর্টে আগুন: নিখোঁজ একই পরিবারের চারজন      ● চলন্ত ট্রেনের ধাক্কায় একব্যক্তি নিহত       ● মহাসড়কের পাশে সবুজায়ন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● কৃষি ও ব্যবসার উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা      ● গফরগাঁওয়ে ২১ মন্দির-পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ      ● বাবাকে হারিয়েছিলেন ৮ বছর বয়সে      ● দুর্গা পূজায় নিরাপত্তা নিয়ে প্রেসব্রিফিং      ● লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির চিঠি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের       ● আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপ্তি      
জনতা ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন
প্রেজ বিজ্ঞপ্তি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম

মোঃ আব্দুল মতিন সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। পদোন্নতির আগে তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট ও হিউম্যান রিসোর্সেস ডিভিশনে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ আব্দুল মতিন ১৯৯৩ সালে জনতা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা দক্ষিণ ও রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধানসহ প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড ইন্সপেকশন, এসএমই, শিল্পঋণ, জেনারেল ক্রেডিট, মানবসম্পদ ব্যবস্থাপনা ও রিকভারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মোঃ আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেট অ্যাসোসিয়েট। এ ছাড়া তিনি তথ্যপ্রযুক্তি বিষয়ে সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ) সনদ অর্জন করেছেন।

তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। মোঃ আব্দুল মতিন ১৯৬৯ সালে টাঙ্গাইল সদর উপজেলার রামদেবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close