রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মহাসড়কের পাশে সবুজায়ন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● কৃষি ও ব্যবসার উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা      ● গফরগাঁওয়ে ২১ মন্দির-পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ      ● বাবাকে হারিয়েছিলেন ৮ বছর বয়সে      ● দুর্গা পূজায় নিরাপত্তা নিয়ে প্রেসব্রিফিং      ● লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির চিঠি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের       ● আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপ্তি      ● সুস্থ থাকতে রাসুল (সা.)-এর ১৪টি সুন্নাহ      ● তহশিলদারের অপরাধ আড়ালের চেষ্টা      ● এআইয়ের চাহিদায় মেমোরি চিপের সংকট, বাড়ছে স্মার্টফোনের দাম      ● বরিশালে ৪ জনকে জরিমানা      ● রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান      
কৃষি ও ব্যবসার উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:০১ পিএম

বাংলাদেশের কৃষি, ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে প্রায় ৩৯০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। চারটি নতুন উদ্যোগে মোট ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার সহায়তা দেওয়া হবে। রোববার (১৮ অক্টোবর) ঢাকার কানাডীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফরকালে এ সহায়তার ঘোষণা আসে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কানাডার কৃষি ও খাদ্য খাতের উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট খাতের সংযোগ স্থাপন এবং খাদ্যনিরাপত্তা বাড়াতে বায়োএন্টারপ্রাইজ কানাডাকে দেওয়া হবে ১ কোটি ৮০ লাখ কানাডীয় ডলার। ব্যবসার পরিবেশ উন্নয়ন, নিয়ন্ত্রক ব্যবস্থা সহজ করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রবেশের সুযোগ বাড়াতে কোওয়াটার ইন্টারন্যাশনাল পাবে আরও ১ কোটি ৮০ লাখ ডলার। এ ছাড়া অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে বিশ্বব্যাংককে ৫০ লাখ এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থায়নের সুযোগ বাড়াতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) ৪০ লাখ কানাডীয় ডলার দেওয়া হবে।

সফরকালে প্রতিমন্ত্রী রণদীপ সারাই প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা সংকটের মতো বিষয় উঠে আসে। তিনি ঢাকার আশকোনায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র, আইসিডিডিআর,বি এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবির ও কৃষি গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। কানাডীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   কানাডা   উন্নয়ন অনুদান   রণদীপ সারাই   কৃষি উন্নয়ন   অর্থনৈতিক সংস্কার   বিশ্বব্যাংক   আইএফসি   দ্বিপক্ষীয় বাণিজ্য   বাংলাদেশ-কানাডা সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close