রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ      ● প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ্য       ● কক্সবাজার রিসোর্টে আগুন: নিখোঁজ একই পরিবারের চারজন      ● চলন্ত ট্রেনের ধাক্কায় একব্যক্তি নিহত       ● মহাসড়কের পাশে সবুজায়ন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● কৃষি ও ব্যবসার উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা      ● গফরগাঁওয়ে ২১ মন্দির-পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ      ● বাবাকে হারিয়েছিলেন ৮ বছর বয়সে      ● দুর্গা পূজায় নিরাপত্তা নিয়ে প্রেসব্রিফিং      ● লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির চিঠি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের       ● আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপ্তি      ● সুস্থ থাকতে রাসুল (সা.)-এর ১৪টি সুন্নাহ      
যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কাউসার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কোতোয়ালি মডেল থানার সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত কাউসার হত্যার ঘটনায় দায়ের করা মামলা শেষ পর্যন্ত গ্রহণ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহতের স্বজন ও এলাকাবাসীর চাপের মুখে পুলিশ মামলাটি গ্রহণ করে বলে জানা গেছে।

মামলা গ্রহণের পরও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এ সময় এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর দাবি, কাউসার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close