প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:০৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর চলন্ত ট্রেনের ধাক্কায় বিশ্বনাথ (৫৮) নামের হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত বিশ্বনাথ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্রের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিশ্বনাথ নিজ বাড়ির সামনে রেললাইনের ধারে মদ্যপ অবস্থায় পরিবারের লোকজনের সঙ্গে মাতলামি করছিলেন। এরই মধ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনিরহাট আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পোর্টার ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর আনুমানিক দুইটার সময় নলডাঙ্গা রেলওয়ে প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে লালমনিরহাট আন্তঃনগর ট্রেনের ধাক্কায় বিশ্বনাথ নামের ওই ব্যক্তি মারা গেছেন।
নলডাঙ্গা রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার হাইউল মিয়া বলেন, এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ