রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গা পূজায় নিরাপত্তা নিয়ে প্রেসব্রিফিং      ● লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির চিঠি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের       ● আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপ্তি      ● সুস্থ থাকতে রাসুল (সা.)-এর ১৪টি সুন্নাহ      ● তহশিলদারের অপরাধ আড়ালের চেষ্টা      ● এআইয়ের চাহিদায় মেমোরি চিপের সংকট, বাড়ছে স্মার্টফোনের দাম      ● বরিশালে ৪ জনকে জরিমানা      ● রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান      ● ত্বকের যত্নে ভ্যাসলিন নাকি গ্লিসারিন, কোনটি ভালো?      ● বিপিএলে বিনিয়োগের পাশাপাশি বিনিময় কর্মসূচির প্রস্তাব পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির      ● অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই      ● ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো      
দুর্গা পূজায় নিরাপত্তা নিয়ে প্রেসব্রিফিং
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক এসআরবি-১৩

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

রবিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এসআরবি ফোর্স বিশেষ নিরাপত্তাব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং আগামী ২১ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে তা শেষ হবে। দুর্গাপূজা সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে এসআরবি।

কোম্পানি কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড় জেলায় ২৬৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের এসআরবি সদস্যরা মোতায়েন থাকবেন। পর্যাপ্তসংখ্যক টহল মোতায়েন ও সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নাশকতাসহ যেকোনো ধরনের পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে।

আবু রোহানী পারভেজ রনী বলেন, এসআরবি-১৩-এর পক্ষ থেকে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার জন্য অনুরোধ জানানো হয়।

সব ধরনের গুজব, উসকানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে বলেও জানান এ কর্মকর্তা।

প্রেস ব্রিফিংয়ে এসআরবি সদস্য, পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close