রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপ্তি      ● সুস্থ থাকতে রাসুল (সা.)-এর ১৪টি সুন্নাহ      ● তহশিলদারের অপরাধ আড়ালের চেষ্টা      ● এআইয়ের চাহিদায় মেমোরি চিপের সংকট, বাড়ছে স্মার্টফোনের দাম      ● বরিশালে ৪ জনকে জরিমানা      ● রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান      ● ত্বকের যত্নে ভ্যাসলিন নাকি গ্লিসারিন, কোনটি ভালো?      ● বিপিএলে বিনিয়োগের পাশাপাশি বিনিময় কর্মসূচির প্রস্তাব পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির      ● অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই      ● ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো      ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু      ● কেন ‘থালাইভা’ রজনীকান্ত, আবারও প্রমাণ ‘জেলার ২’-এ      
আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপ্তি
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম

পিরোজপুরে আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপনী সভা

পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি)-এর বাস্তবায়নাধীন ‘আইএসআইজিওপি’ প্রকল্পের সমাপনী সভা (প্রজেক্ট এক্সিট মিটিং) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সদরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড), হেল্পএজ জার্মানি (এইচএডি) ও অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফটের আর্থিক সহায়তায় ‘ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেনথেনড ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ (আইএসআইজিওপি)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করে আরআইসি।

প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফারুক রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, শহর সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন শুকুর।

আরও বক্তব্য রাখেন সুজনের জেলা সম্পাদক শাহআলম শেখ, জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সুমন, সদস্য নারগিস জাহান চয়ন ও আন্তঃপ্রজন্ম ক্লাবের নেতৃবৃন্দ।

সভায় প্রকল্পের বিগত দিনের কার্যক্রম, অর্জন এবং প্রবীণদের আর্থ-সামাজিক নিরাপত্তায় আন্তঃপ্রজন্ম গ্রুপের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রবীণ জনগোষ্ঠী আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ পেয়েছেন।

এই এক্সিটের পরে আন্তঃপ্রজন্ম ক্লাবের নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার পাশাপাশি সাংবাদিকসহ সামাজিক অন্যান্য সংগঠনের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে লক্ষ্যকে এগিয়ে নেবেন বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরআইসির প্রকল্প কর্মকর্তা, উপকারভোগী প্রবীণ নারী-পুরুষ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close