রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বগুড়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস      ● ইউরোপের চার দেশে বিক্ষোভ, ফ্রান্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ      ● স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা       ● মাদ্রাসা শিক্ষককে রাজকীয় সংবর্ধনা      ● মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড ও নেতারা      ● রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত, বিকল্প জেদ্দা-মদিনা      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ মৃত্যু      ● হামে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু      ● এনসিপি নেতা শৈক্যচিং'কে সাময়িক অব্যাহতি      ● আট দিনব্যাপী লালন কারুমেলা শুরু      
বগুড়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:১৭ AM

বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ প্রকল্প’র আওতায় পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) এর সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র আয়োজনে শনিবার দিনব্যাপী নগরীর উত্তরা ট্রেনিং ইন্সটিটিউট হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, এনজিও কর্মী, সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ২৫ জন প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা সংক্রান্ত
প্রস্তাবনা, মতামত ও তাদের চাহিদা সম্পর্কিত বিষয়গুলোর উপর আলোকপাত করা

হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন স্টেপসটুয়ার্ডস ডেভেলপমেন্ট ঢাকা’র নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী। মুক্ত আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর পাবলিক প্রসিকিউটর মোজাম্মেল হক, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আমিনুল ফরিদ ও মো. খোরশেদ আলম, পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাইদ, এনজিও ফোরাম বগুড়ার আঞ্চলিক সমন্বয়কারী ড. রেজওয়ানুল করিম, স্বপ্ন’র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, সাংস্কৃতিক কর্মী নিভা রানী দাস, পভারটি ডেভলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পি, দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর উল্লেখিত প্রকল্প’র বগুড়ার মেন্টর শেখ আবু রাহাত মো. মাসরুকুল ইসলাম প্রমুখ।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   সড়ক নিরাপত্তা   প্রশিক্ষণ কর্মশালা   স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট   পিআইজি   নাগরিক উদ্যোগ   সুশীল সমাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close