রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপের চার দেশে বিক্ষোভ, ফ্রান্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ      ● স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা       ● মাদ্রাসা শিক্ষককে রাজকীয় সংবর্ধনা      ● মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড ও নেতারা      ● রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত, বিকল্প জেদ্দা-মদিনা      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ মৃত্যু      ● হামে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু      ● এনসিপি নেতা শৈক্যচিং'কে সাময়িক অব্যাহতি      ● আট দিনব্যাপী লালন কারুমেলা শুরু      ● কক্সবাজারে আগুনে ছয় প্রাণ, স্ত্রী-সন্তান হারালেন নুর আলম      ● রায়কোটে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংবিরোধী র‍্যালি      
ইউরোপের চার দেশে বিক্ষোভ, ফ্রান্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ AM

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশ—ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (১৭ অক্টোবর) বিভিন্ন শহরে আয়োজিত এসব কর্মসূচির কয়েকটিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশেষ করে ফ্রান্সে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন; আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮ লাখ।

ফ্রান্সের প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ, লিল ও তুলুজসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। কয়েকটি শহরে দোকানপাটে লুটপাট, অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। লিমোজ শহরের টাউন হলে আগুন লাগার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি স্থানে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার কথা বলেছেন। 

ফ্রান্সের বাইরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও লিয়েজে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। ইতালির মিলান ও বোলোনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে, পর্তুগালের রাজধানী লিসবনে জীবনযাত্রার ব্যয়, কম মজুরি ও আবাসন সংকটের প্রতিবাদে মিছিল করেন হাজারো মানুষ। দেশটিতে বাড়িভাড়া ও বাড়ির দাম বৃদ্ধিও বিক্ষোভের অন্যতম কারণ। এসব কর্মসূচির মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ ও সরকারি সেবা নিয়ে জনঅসন্তোষের চিত্র উঠে এসেছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ইউরোপে বিক্ষোভ   ফ্রান্স   বেলজিয়াম   ইতালি   পর্তুগাল   জীবনযাত্রার ব্যয়   দ্রব্যমূল্য বৃদ্ধি   অগ্নিসংযোগ   পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close