রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেব-শুভশ্রীর রসায়নে জমজমাট ‘দেশু ৭’      ● গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ      ● বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু      ● দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল      ● ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭      ● মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন      ● পুলিশে বড় রদবদল, বদলি ১১ কর্মকর্তা      ● ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২০২৯ সালে নতুন ঠিকানায় যাবে বাংলাদেশ সচিবালয়      ● কুড়িগ্রামে ৮৩৬ নারীকে শাড়ি বিতরণ      ● যায়নবাদ: মানব অস্তিত্ব ও বৈশ্বিক শান্তির জন্য এক ক্রমবর্ধমান হুমকি      
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড ও নেতারা
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম

বরিশাল জেলার উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর পৌরসভার আয়োজনে টেম্পুস্ট্যান্ড ও পার্শ্ববর্তী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন।

অভিযানকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

পৌর প্রশাসক উম্মে সালমা খানুন বলেন, শুধু মশক নিধনের ওষুধ স্প্রে করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান সুমন বালী, সহ-সম্পাদক বখতিয়ার হোসেন বুলবুল, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিঠু বালী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শামীম ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close