শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাজারে আগুনে দুই দোকান পুড়ে, ক্ষতি ২০ লাখ টাকা      ● মিমকে নরসিংদী থেকে উদ্ধার করল ফরিদপুর থানা পুলিশ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী      ● মীরসরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত      ● অনুষ্ঠিত হলো ঘরোয়া ফুটবল টুনামেন্টের ফাইনাল      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান      ● প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়      ● মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট      ● ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● জে কে শান্তকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী      ● ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু      ● তারুণ্যের আলো ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ      
বাজারে আগুনে দুই দোকান পুড়ে, ক্ষতি ২০ লাখ টাকা
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. মামুন মিয়া ও শাহাজালাল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে সলিমগঞ্জ বাজারে একটি মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভাতে পারলেও এর আগেই মিষ্টির দোকান ও প্লাস্টিক সামগ্রীর দোকানসহ দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ তাঁকে অবহিত করেননি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close