বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজায় খাগড়াছড়ির চার মণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিকের অনুদান      ● বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা      ● সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দর ছাড়ার আহ্বান হুতিদের      ● বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে      ● পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই      ● হরমুজ প্রণালির কাছে ডুবল আরও দুই জাহাজ, নিহত এক নাবিক      ● ২৬ বছরের সনদ প্রধান শিক্ষকের বাসায়      ● আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত       ● এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজ চলবে: অ্যাটর্নি জেনারেল      ● আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসা কমিটি গঠন      ● সিঙ্গেল ফেজ নেট মিটার স্থাপন      ● প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি      
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ AM

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ দৃঢ়প্রত্যাশী।

ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনের যৌথ উদ্যোগ দুই দেশের দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গতি সঞ্চার করেছে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close