বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘নিজের সন্তান চান’—সালমানকে নিয়ে নতুন জল্পনা      ● বামনী মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ      ● বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই, স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন সেলিনা      ● রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ      ● শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে রুখে দিল ভাইকিং      ● আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা      ● বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দলে নতুন মুখ উইকহ্যাম      ● মোংলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে ৬ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা      ● টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী নয়, থাকবে তিনগুণ ফোর্স: ইসি      ● পিরোজপুরের জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা      ● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা      
‘নিজের সন্তান চান’—সালমানকে নিয়ে নতুন জল্পনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম

বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। এবার বাবা হওয়ার ইচ্ছা নিয়ে তাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। পরিচালক ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা যাবে এই অভিনেতাকে।

বুধবার (১৪ অক্টোবর) জিও হটস্টারে অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচারের কথা রয়েছে। এর আগে সোমবার প্রকাশিত হয় পর্বটির প্রচারঝলক। সেখানে সালমান ও করণ জোহরের কথোপকথনের কিছু অংশ সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

প্রচারঝলক ঘিরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে সালমানকে নিজের সন্তান না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে নিজের সন্তান চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া পরিবার, মানসিক নির্ভরতা ও জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন তিনি।

সালমানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ নতুন নয়। দীর্ঘদিন ধরে রোমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও বেড়েছে। তবে সম্পর্কের বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে স্পষ্ট করে কিছু জানাননি।

‘কফি উইথ করণ’-এর প্রচারঝলকে সালমানের রসিকতার মুহূর্তও দেখা গেছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণ’-এর পর হবে ‘কফি উইথ সালমান’। তার এ কথায় হেসে ওঠেন করণ জোহর।

একপর্যায়ে সালমানকে ব্যক্তিগত প্রশ্ন করেন করণ। তিনি জানতে চান, সালমান এখনো কুমার কি না। জবাবে মজার ছলে অভিনেতা বলেন, ‘সংযত হও ভাই, সংযত হও।’

এর আগে অনুষ্ঠানের এক সিজনে নিজের কুমারত্ব নিয়ে মন্তব্য করেছিলেন সালমান। নতুন পর্বে সেই প্রসঙ্গ ঘিরেও হাস্যরসের সৃষ্টি হয়। করণ জোহর জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। জবাবে অভিনেতা বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের জীবনে তা মেনে চলার সময় এসেছে।

‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বের অতিথি সালমান খান। বিভিন্ন প্রতিবেদনে এটিকে অনুষ্ঠানটির শেষ সিজন বলেও উল্লেখ করা হয়েছে। প্রায় ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় এই টক শো শেষ হতে যাচ্ছে বলে আলোচনা চলছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close