সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নতুন গল্পে ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নায়িকা কে?      ● ত্রয়োদশ প্রদর্শনীতে মঞ্চস্থ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      ● বাংলাদেশ-ইইউ সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের      ● ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে মাতোয়ারা কলেজের শিক্ষকরা      ● প্রবাসী বাবার সংসারের ভরসা ছিল ফয়সাল      ● এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা দুই মাসের মধ্যে      ● সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা      ● সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা      ● এইচএসসির ফলের সম্ভাব্য সময় ২৫-২৯ অক্টোবর      ● মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কা, তেলের দাম ১০৬ ডলার ছাড়াল      
নতুন গল্পে ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নায়িকা কে?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম

দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল। ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন সিনেমায় প্রথম কিস্তির অভিনেত্রী বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনো জানা যায়নি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নারী, যৌনতা, খ্যাতি ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও অর্জন করেন তিনি।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নিজের ভবিষ্যৎ সিনেমার পরিকল্পনা নিয়ে কথা বলার সময় ‘দ্য ডার্টি পিকচার ২’-এর প্রসঙ্গ তোলেন একতা কাপুর। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ছবিটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছিলেন। তবে এত দিন এমন কোনো গল্প খুঁজে পাননি, যা তাঁকে আবারও এই সিনেমার জগতে ফিরতে অনুপ্রাণিত করবে।

একতা কাপুরের ভাষ্য অনুযায়ী, অবশেষে তিনি এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান। তাঁর পরিকল্পনায় এটি হতে যাচ্ছে অন্যতম বড় একটি সিনেমা। প্রায় ১৫ বছর পর সিক্যুয়েলটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

তবে নতুন সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কিছু জানাননি প্রযোজক। আগের ছবির মতো এবারও কোনো বাস্তব ব্যক্তির জীবনকাহিনি তুলে ধরা হবে কি না, তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।

প্রথম সিনেমায় বিদ্যা বালানের পাশাপাশি অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বিদ্যার অভিনয় ছবিটিকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।

এবারের সিক্যুয়েলে বিদ্যা বালান ফিরবেন কি না, সেটিই এখন দর্শকদের অন্যতম বড় প্রশ্ন। একতা কাপুর জানিয়েছেন, নতুন ছবিতেও একজন মানুষের জীবনকাহিনি থাকবে। তবে সেই চরিত্রের পরিচয় ও অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

সব মিলিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্প, অভিনয়শিল্পী এবং মুক্তির সময় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close