প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাপ্পী, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহ।
সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্ব দেন।
এ সময় উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি