মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ      ● কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলবে শ্রদ্ধার প্রদীপ      ● নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার      ● কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা       ● প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী      ● চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে, বিশ্বাস করেন না ট্রাম্প      ● নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ      ● যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা      ● ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী      ● পায়রায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ      ● জাজিরা পদ্মায় ইলিশ শিকার ১৫ জেলেকে আটক করেছে পুলিশ      ● প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, বাড়ল মূল্যস্ফীতির আশঙ্কা      
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:০৫ পিএম

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’

মঙ্গলবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি জনগণের অংশগ্রহণ।’

দেশের অন্যতম উদীয়মান ঝুঁকি হিসেবে ভূমিকম্পের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকির একটি ভূমিকম্প। নগরে ভবন নির্মাণবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের এ ঝুঁকি বাড়িয়েছে।’

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন রাষ্ট্রপতি। দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে তাঁদের প্রয়োজন ও নিরাপত্তাকে পরিকল্পনার কেন্দ্রে রাখার ওপর জোর দেন তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  দুর্যোগ ব্যবস্থাপনা   আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস   মির্জা ফখরুল ইসলাম আলমগীর   ভূমিকম্প   দুর্যোগ মোকাবিলা   ভবন নির্মাণবিধি   দুর্যোগ প্রস্তুতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close