কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মজুমদারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আবদুল হালিম, নবনির্বাচিত সভাপতি শিক্ষানুরাগী মো. নুরুল হুদা, স্থানীয় বিএনপি নেতা আবুল হাশেম ও আবদুল মতিন, উপসহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং নবনির্বাচিত সহসভাপতি দুলাল চক্রবর্তী।
এ ছাড়া বিদ্যালয়ের অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন এমএম উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল হুদা।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি