মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ      ● যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা      ● ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী      ● পায়রায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ      ● জাজিরা পদ্মায় ইলিশ শিকার ১৫ জেলেকে আটক করেছে পুলিশ      ● প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, বাড়ল মূল্যস্ফীতির আশঙ্কা      ● কলকাতায় শাহরিয়ারের বিলাসী জীবন, অর্থের জোগান নিয়ে প্রশ্ন      ● দিনে হাজারো গ্রেপ্তার, তবু থামছে না অপরাধ      ● আবার কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা      ● মির্জাপুরে সাপে কাটা নারীর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ ছেলের      ● চকবাজারে আগুনে পুড়েছে কোটি টাকার মালামাল, সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা      ● সৌদিতে ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের      
নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তাঁরা তাঁর বিরুদ্ধে মানুষ হত্যা, পুলিশ সদস্যদের হত্যা এবং বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন।

সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের ওই বিমানবন্দরে পৌঁছালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চাইতে দেখা যায়। তাঁকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

একপর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? কেন এখানে এসেছেন?’

এ সময় ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলেন ওই ব্যক্তি। তিনি বলেন, ‘তিনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি কেন এখানে এসেছেন?’

তবে ভিডিওতে যাঁদের দেখা গেছে, তাঁদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মুহাম্মদ ইউনূস   নিউইয়র্ক   জেএফকে বিমানবন্দর   প্রবাসী বাংলাদেশি   যুক্তরাষ্ট্র   অন্তর্বর্তী সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close