মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পায়রায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ      ● জাজিরা পদ্মায় ইলিশ শিকার ১৫ জেলেকে আটক করেছে পুলিশ      ● প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, বাড়ল মূল্যস্ফীতির আশঙ্কা      ● কলকাতায় শাহরিয়ারের বিলাসী জীবন, অর্থের জোগান নিয়ে প্রশ্ন      ● দিনে হাজারো গ্রেপ্তার, তবু থামছে না অপরাধ      ● আবার কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা      ● মির্জাপুরে সাপে কাটা নারীর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ ছেলের      ● চকবাজারে আগুনে পুড়েছে কোটি টাকার মালামাল, সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা      ● সৌদিতে ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের      ● কাঁচা ডিম খাওয়ার অভ্যাস কতটা নিরাপদ?      ● ডি মারিয়ার নৈপুণ্যে রোসারিওর দুর্দান্ত জয়      ● আবুধাবি টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ      
পায়রায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ
প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ AM

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে নিয়ম অনুযায়ী জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত পায়রা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে নদীর বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়া, আলগি, রাজাগঞ্জ ও চান্দখালী এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, ‘‘মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’’

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশ বিস্তার নিশ্চিত করতে চলতি বছর গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   দুমকি   পায়রা নদী   মা ইলিশ   মৎস্য বিভাগ   কারেন্ট জাল   জাল জব্দ   ইলিশ সংরক্ষণ   সরকারি নিষেধাজ্ঞা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close