রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কারিগরি প্রশিক্ষণ নিয়ে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী      ● মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার ফ্লাইট, রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস      ● মোবাইল কোর্টে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস      ● কোয়ান্টামের হেলদি ব্রেকফাস্ট উৎসব ও প্রার্থনা সভা অনুষ্ঠিত      ● দল-মত নয়, সব এলাকার মানুষের স্বার্থকে গুরুত্ব দেবে সরকার      ● ছাত্রদলের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীকে ভর্তি সহায়তা      ● সাঁওতাল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ      ● সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ      ● 'ভুৃল বুঝবেন না, কেউ হতাশ হবেন না': ইলেন ভূট্টো      ● পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা      
কারিগরি প্রশিক্ষণ নিয়ে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:০০ AM

কারিগরি প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণার্থী মো. মুরাদ হোসেন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সিসিলিতে উচ্চ বেতনে চাকরির চূড়ান্ত অফার পেয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার বিষপাড়া গ্রামের এই তরুণ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর থেকে প্রশিক্ষণ নেন মুরাদ। অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে তিনি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সিসিলি থেকে তাঁর ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা রয়েছে।

সিসিলিতে চাকরির চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইনে মুরাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ জন্য বাহিনীর উদ্যোগে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেন সফিপুর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এবং বাহিনীর সদর দপ্তরের প্রকল্প প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক।

এর আগে চলতি বছরের জুলাইয়ে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি পান মুরাদ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও চাকরির অফার পেয়েছিলেন তিনি। তবে পারিবারিক সমস্যার কারণে তখন তাঁর দুবাই যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। এবার সিসিলিতে চাকরির চূড়ান্ত অফার পাওয়ায় তাঁর কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিং, মেসন, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ। পাশাপাশি সাংস্কৃতিক অভিযোজন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে সম্প্রতি ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ কেন্দ্রের বাস যুক্ত করা হয়েছে। প্রশিক্ষণকে বাস্তব কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রশিক্ষণ-পরবর্তী সহযোগিতার উদ্যোগও অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মুরাদ হোসেনের এই অর্জন কর্মসংস্থানমুখী কারিগরি প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং প্রশিক্ষণার্থীদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আনসার-ভিডিপি   মুরাদ হোসেন   সিসিলিতে চাকরি   কারিগরি প্রশিক্ষণ   রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং   আন্তর্জাতিক কর্মসংস্থান   দিনাজপুর   নওগাঁ   দক্ষ মানবসম্পদ   বিদেশে চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close