প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:০০ পিএম

পাইকগাছা প্রেসক্লাবে এক জরুরি সভা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এস এম বাবুল আক্তার (দৈনিক খুলনাঞ্চল), এন ইসলাম সাগর (দৈনিক প্রভাত ফেরী), আলাউদ্দীন রাজা (দৈনিক প্রজন্ম একাত্তর ও দেশের কণ্ঠ), স্নেহেন্দু বিকাশ (দৈনিক বাংলার ভোর), এম আর মন্টু (দৈনিক পূর্বাঞ্চল), বি সরকার (দৈনিক খবর পত্র), নজরুল ইসলাম (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), প্রমথ রঞ্জন সানা (দৈনিক সাতনদী), আবুল হাসেম (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), পূর্ণ চন্দ্র মণ্ডল (দৈনিক জন্মভূমি), এফ এম বদিউজ্জামান (দৈনিক নতুন সকালের বার্তা), আশরাফুল ইসলাম সবুজ (দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক ভয়েজ অব টাইগার), শাহরিয়ার কবীর (দৈনিক মানবকণ্ঠ), শাহাজামান বাদশা (দৈনিক সময়ের খবর), খোরশেদ আলম (দৈনিক কল্যাণ), উজ্জ্বল কুমার দাস (দৈনিক বিডি খবর) ও দিনেশ চন্দ্র রায় (অগ্রযাত্রা প্রতিদিন) প্রমুখ।
সভায় পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে খুলনা জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় খুলনা জেলা পরিষদ প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পিকে অভিনন্দন জানানো হয়। এ ছাড়া সার্বিক সহযোগিতার জন্য পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ