শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুকুর পাড় বাঁধাইয়ে অনিয়মের অভিযোগ      ● রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন      ● ব্যাংক খাতের ক্ষতি কাটাতে ৫–৮ বছর প্রয়োজন: গভর্নর      ● লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ      ● নতুন লুকে চমকে দিলেন আমির খান      ● চাঁদের মাটির নিচে কী আছে, খুঁজবে নাসা      ● ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আপস নয়: রিজভী      ● আধুনিকায়নের পর বাণিজ্যিক উৎপাদনে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি      ● প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর      ● বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ      ● দেশে হাম উপসর্গে আরও ৮ মৃত্যু      
পুকুর পাড় বাঁধাইয়ে অনিয়মের অভিযোগ
প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পিএম

নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড় বাঁধাইয়ের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ৩০ লাখ টাকার এ প্রকল্পে সিডিউল না মেনে ব্লকে অতিরিক্ত বড় আকারের পাথর ব্যবহার করছেন ঠিকাদার। অন্যদিকে, কাজের শিডিউল ও বিস্তারিত তথ্য জানতে চাইলে সাংবাদিকদের কাছে তথ্য গোপন ও টালবাহানা করছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধন ও পুকুরের স্থায়িত্ব বাড়াতে পাড় বাঁধানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সিসি ব্লক নির্মাণের জন্য ৩০ লাখ টাকার সরকারি বাজেট বরাদ্দ দেওয়া হয়। কাজটির দায়িত্বে রয়েছেন ঠিকাদার হারুন শাহ। তবে অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী মানসম্মত খোয়া বা নির্দিষ্ট মাপের পাথর ব্যবহারের বদলে অতিরিক্ত বড় আকারের নিম্নমানের পাথর দিয়ে ব্লক তৈরি করছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সিডিউল তোয়াক্কা না করে মনগড়াভাবে কাজ করা হচ্ছে। এভাবে নিম্নমানের উপকরণ দিয়ে ব্লক তৈরি করা হলে অল্প দিনেই তা ভেঙে যাবে এবং সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে। সরকারি টাকার এমন অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এদিকে, কাজের সঠিক মান ও সিডিউল-সংক্রান্ত তথ্যের জন্য উপজেলা সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি শিডিউলের কপি দেখাতে অস্বীকৃতি জানান। তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি নানা অজুহাতে টালবাহানা করেন। দায়িত্বশীল কর্মকর্তার এমন রহস্যজনক আচরণে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে সাংবাদিকসহ এলাকার সচেতন মহলে চরম ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাজের গুণগত মান সঠিক রাখতে এবং সিডিউল অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সচেতন জনগণ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close