শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন      ● দুর্গাপূজা উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ       ● ব্রাহ্মণদের প্রাপ্য অধিকার ও মর্যাদা নিশ্চিতের দাবি      ● দাউদকান্দিতে মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার      ● বেআইনি জমায়েতের অভিযোগে দিল্লিতে আটক মমতা      ● ইরান সরকারকে উৎখাতের লক্ষ্য বাস্তবসম্মত নয়: গোলান      ● মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির      ● অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার      ● গুজবে দৌড়াতে গিয়ে জেলের মৃত্যু      ● সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      ● তাজমিনকে ধর্ষণের পর হত্যা, সিএনজিচালক গ্রেপ্তার      
জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম

জাকারিয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, অ্যাডভোকেট আকবার হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান, অজিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক।
বক্তারা আরও বলেন, হত্যা মামলার প্রধান আসামি নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ গ্রেপ্তারে পুলিশের কৃতিত্ব কম। তাই অন্যান্য আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশের সক্ষমতা প্রমাণ করতে হবে। নইলে পুরো জেলাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরোধ বাধে। বাপ্পি হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামিসহ তিনজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close