শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজা উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ       ● ব্রাহ্মণদের প্রাপ্য অধিকার ও মর্যাদা নিশ্চিতের দাবি      ● দাউদকান্দিতে মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার      ● বেআইনি জমায়েতের অভিযোগে দিল্লিতে আটক মমতা      ● ইরান সরকারকে উৎখাতের লক্ষ্য বাস্তবসম্মত নয়: গোলান      ● মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির      ● অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার      ● গুজবে দৌড়াতে গিয়ে জেলের মৃত্যু      ● সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      ● তাজমিনকে ধর্ষণের পর হত্যা, সিএনজিচালক গ্রেপ্তার      ● বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১      
দুর্গাপূজা উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ
প্রতিনিধি, ভালুকা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করেছেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ভালুকা বাজারের উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১ হাজার ৪০০ জনের জন্য উপহারসামগ্রী রাখা হয়। এর মধ্যে ৮৭০টি শাড়ি, ৫৩০টি লুঙ্গি এবং ৩০০টি অন্যান্য উপহারসামগ্রী রয়েছে। মোট ১ হাজার ৭০০টি উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হাতেম খান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন এবং আজীবন তাঁদের সেবা করতে চান। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে পাশে রাখেন, ইনশা আল্লাহ আমি আমার স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এই সেবাটি করে যাচ্ছি।’

আগামী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে হাতেম খান বলেন, মানুষ যাঁকে পছন্দ করবেন, তাঁকেই ভোট দেবেন। তবে জনগণের সেবা করার সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাতেম খান বলেন, ‘আপনারা আমাকে খেদমত করার মতো একটা সুযোগ দিলে হয়তো আমি এমনিতেই আপনাদের সেবা করছি, কিন্তু কলম থাকলে এবং চেয়ার থাকলে সেবাটা একটু বাড়িয়ে করা যাবে।’

বক্তব্যে ভালুকার বিভিন্ন মন্দিরের সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন হাতেম খান। তিনি জানান, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। অন্য একটি মন্দিরের শৌচাগার, মঞ্চ ও গোসলের স্থান নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ও সভাপতি নাসরিন সুলতানা চায়না, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান ও সাইদুর রহমান এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর শাখার সভাপতি প্রদীপ বণিক ও সাধারণ সম্পাদক অসীম কুমার মোদক এবং পূজা উদ্‌যাপন ফ্রন্টের পৌর শাখার সভাপতি মিঠু বণিকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close