শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আপস নয়: রিজভী      ● আধুনিকায়নের পর বাণিজ্যিক উৎপাদনে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি      ● প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর      ● বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ      ● দেশে হাম উপসর্গে আরও ৮ মৃত্যু      ● বর্জ্য থেকে তেল উৎপাদন প্রকল্পে পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী      ● সাজাপ্রাপ্ত আসামি গোলাম মাওলা গ্রেপ্তার      ● শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড শো      ● জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন      ● দুর্গাপূজা উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ       
১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি, ​কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম

মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার মজিদবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) হানিফ সরকার ও এএসআই (নিঃ) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে মজিদবাড়ি এলাকার ইমাম হোসেনের মালিকানাধীন একটি গুদামঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবার বাড়ি কালকিনি থানার মজিদবাড়ি এলাকায়। তারা হলেন—মো. ইমাম সরদার (৪৫), মো. আকাশ বেপারী (২৮), মো. আরাফাত হোসেন মুন (২৪), মো. জোবায়ের সরদার (২২), মো. সাকিবুল হাসান (২২) ও মেহেদী হাসান (৩৫)।

এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কালকিনি থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close