প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন দাউদকান্দি নাগরিক ফোরামের উদ্যোগে ও বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে মাদকের ভয়াবহতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলার কালাসাধারদিয়া নতুন বাজার মাঠে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। সংগঠনের সভাপতি নুরআলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিটেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা শাহীন আহাম্মেদ চৌধুরী, শরীফুল ইসলাম ভূঁইয়া, তাফাজ্জল হোসেন সরকার ও মাজহারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা গ্রামে গ্রামে পৌছে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে এখনই আমাদেরকে সোচ্চার হতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এখনই আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ