শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার      ● ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুবদলে পদ, শরীয়তপুরে আশিককে নিয়ে বিতর্ক      ● বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব      ● খতিবকে সরানোর অভিযোগে বায়তুল মোকাররমে বিক্ষোভ      ● মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি, নোবেল পেলেন নাভি পিল্লাই      ● দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ      ● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      ● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      ● ফ্রান্সে বসবাস, দেশে এসে ভাড়ায় ডাকাতি—ডিবির হাতে ধরা নাসির      ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ      
কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর একটি আভিযানিক দল ফুলবাড়ী থানার ৬ নম্বর কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ের ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছেন।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   ফুলবাড়ী   এসআরবি-১৩   অস্ত্র উদ্ধার   দেশীয় পিস্তল   গুলি উদ্ধার   ইয়াবা   এস্কাফ   মাদক উদ্ধার অভিযান   আইনশৃঙ্খলা বাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close