শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও ভালো আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া      ● ছুটির সকালেই বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট      ● ২ পেসার ও ৩ স্পিনার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড      ● নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ      ● পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যাংকের নতুন উদ্যোগ      ● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’      ● চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি      ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন      ● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও ভালো আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:১৮ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। তিনি আগের চেয়ে ভালো আছেন এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। নামের মিলের কারণে এ বিভ্রান্তি ছড়িয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ব্যক্তিগত সহকারী আবির। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এমনকি নামের মিলের কারণে বিভ্রান্তিতে পড়ে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর জানানো হয়।

ব্যক্তিগত সহকারী আবির জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনের নামের মিল থাকায় ভুলবশত বর্ষীয়ান এই বিএনপি নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রয়াত আইনজীবী রফিকুল হোসেনের দাফন মিরপুরে সম্পন্ন হবে বলেও জানান তিনি।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আবির বলেন, 'স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বার্ধক্যজনিত বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়।'

তিনি আরও জানান, যাতায়াতের সুবিধার জন্য ধানমন্ডির বাসা ছেড়ে এভারকেয়ার হাসপাতালের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

তার অসুস্থতার খবর জানার পর গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে এই প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপক ড. শাহিদা রফিক মারা যান। এরপর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি অনেকটা নিভৃতেই জীবনযাপন করছেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া   রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর গুজব   বিএনপি   বিএনপি স্থায়ী কমিটি   মোকছেদুর রহমান আবির   রফিকুল হোসেন   তারেক রহমান   এভারকেয়ার হাসপাতাল   বাংলাদেশের রাজনীতি   মৃত্যুর �  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close