বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম

শুদ্ধ ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শিবগঞ্জের ইউএনও মো. মাজহারুল ইসলামকে বিশেষ সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও মাজহারুল ইসলামের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর সাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মাননা সনদে উল্লেখ করা হয়, ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্যের আলোকে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

সনদে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুল তথ্য সংযোজন, স্বচ্ছতা এবং নির্ধারিত সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ফল হিসেবে এ জাতীয় স্বীকৃতি অর্জিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শিবগঞ্জ উপজেলার নাগরিক সেবা কার্যক্রমে আরও গতি আনবে। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনায় এটি অন্য উপজেলা ও স্থানীয় প্রশাসনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিবগঞ্জ   চাঁপাইনবাবগঞ্জ   জন্ম-মৃত্যু নিবন্ধন   ইউএনও   মাজহারুল ইসলাম   জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস   নাগরিক সেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close