প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম আপডেট: ০৬.১০.২০২৬ ৫:৪৮ PM

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সারাদেশের ন্যায় উপজেলার ১ নম্বর নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত।
চারা বিতরণ কার্যক্রমের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গু মশা নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধ সচেতনতায় পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা প্রকৌশলী মেঃ মেনাজ ও সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা ও সুস্থ-সুন্দর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এজন্য রোপণকৃত চারা যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সবুজায়নের ছোঁয়া শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন নাগরিকদের এ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তবেই মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যে উদ্দেশ্যে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে।
চারা বিতরণ কার্যক্রম শেষে নলডাঙ্গা বাজার অভ্যন্তরে অবস্থিত চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত। এসব ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র ও মূল্যতালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জেল-জরিমানার ভয়ে তড়িঘড়ি করে দোকানে তালা ঝুলিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ছেন বলে স্থানীয়রা জানান।
স্বদেশ প্রতিদিন/এফএইচ