মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হত্যা করে লাশ এনে পুতে রাখার অভিযোগ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু      ● চূড়ান্ত সুপারিশ পেয়েও চাকরি হয়নি নবীনগরের দুই যুবকের      ● স্বপ্নে মাসের বাজারে সাশ্রয়ের সুযোগ      ● সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের      ● ভারতের প্রথম এইচপিভি ভ্যাকসিন পেল ডব্লিউএইচওর স্বীকৃতি      ● বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির      ● ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার      ● অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন      ● যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ      ● মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ      ● মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা      
হত্যা করে লাশ এনে পুতে রাখার অভিযোগ
প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম

ঢাকায় এক যুবককে হত্যার পর মরদেহ নীলফামারীর ডিমলায় এনে নিজ বসতভিটায় পুঁতে রাখার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে মরদেহটি বসতভিটে খনন করে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার কাফরুল থানাধীন শ্যাওড়াপাড়ায় অনার্স ভর্তি কোচিং করতে গিয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে পরিচিত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এর দুই দিন পরেই লাশ নিজ বাড়িতে এনে পুঁতে রাখে মামুন। এরপর এআই দিয়ে মামুনকে জীবিত দেখিয়ে ভিডিও বানিয়ে ৪ লাখ টাকা নিহতের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেন অভিযুক্ত।

অভিযুক্ত মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার আফসার আলীর ছেলে। অভিযোগ রয়েছে, হত্যার পর রাকিবের মরদেহ একটি বাক্সে করে ঢাকা থেকে ডিমলায় এনে স্বজনদের ‘পচা মাছ’ বলে নিজ বসতভিটায় লাশ পুঁতে রাখা হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close