প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের মো. রিপন মিয়া (৪১), পিতা: মৃত আসমত মিয়া; মহেড়া গ্রামের মো. জাবেদ হোসেন (৩৭), পিতা: মৃত সাকী মিয়া; একই গ্রামের জহুরুল (৪০), পিতা: রমজান মিয়া এবং মো. ফরিদ মিয়া (৩৮), পিতা: মৃত হাবিল মিয়া, গ্রাম: নগরছাওয়ালী, থানা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইলের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে মির্জাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা বিভিন্ন সময় নানা কৌশল অবলম্বন করত।
মির্জাপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত অন্য কোনো সিন্ডিকেট বা কোনো চক্রের সন্ধান আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/এফএইচ