মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিড়ালের সঙ্গে সুখের সম্পর্ক কী, যা জানা গেল গবেষণায়      ● দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ মৃত্যু      ● ৫০ বছর পর নিজস্ব জমি পেল মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ      ● গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন      ● ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার      ● হুথিদের বিরুদ্ধে অভিযানে ১০০ যোদ্ধা নিহতের দাবি      ● পঞ্চগড়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৪      ● ভালুকায় অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড, ১১টি অটোরিকশাসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি      ● ‘হানিয়া পাকিস্তানের মুখ, আরও সংযত হওয়া উচিত’      ● ২০২৭ সালের শিক্ষাক্রমে যুক্ত হবে চারটি নতুন বই      ● আনন্দময় ও কারিগরিনির্ভর শিক্ষায় জোর: শিক্ষামন্ত্রী      ● স্কুলগেট থেকে অপহৃত শিশু ৩ দিন পর উদ্ধার      
দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ০৬.১০.২০২৬ ৪:১১ PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে ১ হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া ১০২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮০ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ছয়জন। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুজন করে এবং বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়, ৪৮৬ জন। এরপর চট্টগ্রামে ২৬০, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৩৫ এবং রাজশাহীতে ২৭ জন শনাক্ত হয়েছেন।

এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যাও ঢাকায় সবচেয়ে বেশি, ৮২ জন। চট্টগ্রামে ১৩ জন এবং রংপুরে সাতজনের হাম নিশ্চিত হয়েছে।

এদিকে, চলতি বছরের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে এ পর্যন্ত ২ কোটি ৪ লাখ ২২ হাজার ৫৫৯ জনকে টিকা দেওয়া হয়েছে। ফলে মোট টিকাদানের হার দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৪ শতাংশ।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close