মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৫০ বছর পর নিজস্ব জমি পেল মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ      ● গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন      ● ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার      ● হুথিদের বিরুদ্ধে অভিযানে ১০০ যোদ্ধা নিহতের দাবি      ● পঞ্চগড়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৪      ● ভালুকায় অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড, ১১টি অটোরিকশাসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি      ● ‘হানিয়া পাকিস্তানের মুখ, আরও সংযত হওয়া উচিত’      ● ২০২৭ সালের শিক্ষাক্রমে যুক্ত হবে চারটি নতুন বই      ● আনন্দময় ও কারিগরিনির্ভর শিক্ষায় জোর: শিক্ষামন্ত্রী      ● স্কুলগেট থেকে অপহৃত শিশু ৩ দিন পর উদ্ধার      ● জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে      ● ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা ছাড়িয়েছে      
৫০ বছর পর নিজস্ব জমি পেল মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর পর নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি ক্রয়ের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠানের উদ্যোগে পরিষদের নামে জমি ক্রয়কে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবীবা মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিজস্ব জমি না থাকায় স্থায়ী কমপ্লেক্স ভবন নির্মাণের বিষয়টি বাস্তবায়িত হয়নি। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্যোগে পরিষদের নামে জমি ক্রয়ের মাধ্যমে দীর্ঘদিনের এ সংকটের অবসান হয়েছে। এখন নির্ধারিত জমিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, নিজস্ব জমিতে আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ হলে মল্লিকবাড়ী ইউনিয়নের বাসিন্দারা আরও উন্নত ও নাগরিকবান্ধব সেবা পাবেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ   ভালুকা   ময়মনসিংহ   ইউনিয়ন পরিষদ   নিজস্ব জমি   ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স   স্থানীয় সরকার   নাগরিকসেবা   উন্নয়ন   মল্লিকবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close