প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম আপডেট: ০৪.১০.২০২৬ ৫:৪০ PM

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২১৮ জন। গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২ জন। গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ