মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন      ● ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার      ● হুথিদের বিরুদ্ধে অভিযানে ১০০ যোদ্ধা নিহতের দাবি      ● পঞ্চগড়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৪      ● ভালুকায় অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড, ১১টি অটোরিকশাসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি      ● ‘হানিয়া পাকিস্তানের মুখ, আরও সংযত হওয়া উচিত’      ● ২০২৭ সালের শিক্ষাক্রমে যুক্ত হবে চারটি নতুন বই      ● আনন্দময় ও কারিগরিনির্ভর শিক্ষায় জোর: শিক্ষামন্ত্রী      ● স্কুলগেট থেকে অপহৃত শিশু ৩ দিন পর উদ্ধার      ● জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে      ● ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা ছাড়িয়েছে      ● পুরুষ ও নারী বিভাগে মনোনয়ন পেলেন ভারতের চার ক্রিকেটার      
ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম

হঠাৎ করেই সোমবার (৫ অক্টোবর) রাতে দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

কূটনৈতিক সূত্রের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি মোদিকে জানাতে পারেন দীনেশ ত্রিবেদী। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন শর্ত নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে গত কয়েকদিন ধরে নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমেও নভেম্বরের সম্ভাব্য সফর নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ূন কবির বলেন, ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এ সফর অনুষ্ঠিত হোক। তবে তিনি সফরের কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close