মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      ● গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার হাতছানি, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক      ● দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ১০৭      ● নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম      ● সাগরজলে পুণ্যস্নান শেষে ঘরে ফিরছেন রাস উৎসবের ভক্তরা      
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম আপডেট: ০৫.১০.২০২৬ ৫:১০ PM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। তবে নিশ্চিত হাম রোগীদের মধ্যে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬০ জন।

১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন। নিশ্চিত রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। এ সময়ে হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে কোনো জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি।

পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত, মৃত্যুর তথ্য সংগ্রহ এবং সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  হাম   হাম উপসর্গ   স্বাস্থ্য অধিদপ্তর   হাম রোগী   হাম মৃত্যু   সন্দেহজনক হাম রোগী   বাংলাদেশে হাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close