মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লটারিতে ১৮ সাবরেজিস্ট্রারকে বদলির জন্য নির্বাচন      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার      ● আলামিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেফতার      ● সাংবাদিকদের দাবিতে জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি      ● ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় বাংলাদেশ      ● পুঁজিবাজারে ফিরল সরাসরি তালিকাভুক্তির সুযোগ      ● মোংলায় ৩ মণ গাঁজাসহ তিনজন আটক      ● কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি      ● নলছিটিতে ২ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার      ● জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ      ● ভারত ভাগের পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো      ● ১৫০ শিশুর বরণে বাংলাদেশ শিশু একাডেমিতে তারেক রহমান      
লটারিতে ১৮ সাবরেজিস্ট্রারকে বদলির জন্য নির্বাচন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পিএম

সাবরেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতি দূর করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।

তিনি বলেন, ঢাকা জেলার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপের ওপর ভিত্তি করে বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া, সেটা সরকার ভাঙতে চায়।’

লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি সেই উদ্যোগেরই অংশ বলে জানান তিনি।

লটারির মাধ্যমে নির্বাচিত সাবরেজিস্ট্রারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, তারা সব সময় নজরদারিতে থাকবেন। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী জানান, সারা দেশে ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি রয়েছে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:   সাবরেজিস্ট্রার   বদলি   লটারি   আইন মন্ত্রণালয়   আইনমন্ত্রী   মো. আসাদুজ্জামান   দুর্নীতি   অনিয়ম   সরকারি অফিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close