মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই যুবক আটক      ● চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে      ● শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে      ● লটারিতে ১৮ সাবরেজিস্ট্রারকে বদলির জন্য নির্বাচন      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার      ● আলামিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেফতার      ● সাংবাদিকদের দাবিতে জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি      ● ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় বাংলাদেশ      ● পুঁজিবাজারে ফিরল সরাসরি তালিকাভুক্তির সুযোগ      ● মোংলায় ৩ মণ গাঁজাসহ তিনজন আটক      ● কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি      ● নলছিটিতে ২ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার      
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই যুবক আটক
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে রাজীব হাওলাদারকে ১০৫ পিস ইয়াবাসহ আটকের পর এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে তাজরিফ নামের অপর যুবকের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার সকালে উপজেলার নৈকাঠি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৈকাঠি গ্রাম এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রাজীব হাওলাদার ও তাজরিফকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়।

আটক রাজীব হাওলাদারের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজীব।



ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজীবকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে একই অভিযানে আটক তাজরিফের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের পরিমাণ বেশি হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচার শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অপর আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   রাজাপুর   ইয়াবা   গাঁজা   মাদক   মাদকবিরোধী অভিযান   ভ্রাম্যমাণ আদালত   কারাদণ্ড   পুলিশ   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close