মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নলছিটিতে ২ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার      ● জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ      ● ভারত ভাগের পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো      ● ১৫০ শিশুর বরণে বাংলাদেশ শিশু একাডেমিতে তারেক রহমান      ● পাহাড়ি জাম্বুরায় হাসি ফুটেছে কৃষকের মুখে      ● ফ্রান্সে স্কুল বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, গুরুতর আহত কিশোর      ● এআই কোম্পানির বিরুদ্ধে ঊর্বশী রাউতেলার মামলা      ● পূজায় পাঁচ দিনের ছুটি, আগের শনিবার অফিস খোলা      ● পূজায় পাঁচ দিনের ছুটি, আগের শনিবার অফিস খোলা      ● ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন      ● প্রযুক্তিগত পরিবর্তনে দক্ষতা ও শিক্ষাক্রম আধুনিকায়নের তাগিদ      ● জুট মিলে এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার      
নলছিটিতে ২ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:২৩ AM

ঝালকাঠির নলছিটি উপজেলায় ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট অটোস্ট্যান্ড এলাকার একটি ফাঁকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব হাসান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ঘনে শ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাকিব হাসানকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে তাঁদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নলছিটি   ঝালকাঠি   গাঁজা   মাদক   মাদকবিরোধী অভিযান   পুলিশ   রাকিব হাসান   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close