সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন      ● ঠাকুরগাঁও-১-এ ধানের শীষে মির্জা ফখরুলের ভাই      ● বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের      ● বাবার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ      ● সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন      ● কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক      ● আলো দিয়ে স্নায়ু নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল ৩ বিজ্ঞানীর      ● লিওনার্দো নয় লিওনেল, ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প      ● সৌদির নিরাপত্তায় মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বড় পরীক্ষা      ● ক্রিকেটের বাইরেও বাবরের নতুন উদ্যোগ      
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আইপিইউতে এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে।

এর আগে রোববার (৪ অক্টোবর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। তানজানিয়ার আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাফিজ উদ্দিন আহমদ   স্পিকার   আইপিইউ   এশিয়া-প্যাসিফিক গ্রুপ   জাতীয় সংসদ   বাংলাদেশ   তানজানিয়া   আরুশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close