মিনি ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেফতার ২
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর দিবাগত রাতে উপপরিদর্শক খায়রুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল মধ্যপাড়া বাজারসংলগ্ন আরজু মিয়ার মালিকানাধীন গ্যারেজ থেকে নম্বর প্লেটবিহীন টাটা কোম্পানির ৬ চাকা বিশিষ্ট পুরোনো একটি মিনি ড্রাম ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ এ সময় পুরহরি গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র সাদ্দাম খান (৩৫) ও নজরুল (৫০)-কে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম চোরাই মিনি ড্রাম ট্রাক উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ