সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ছাত্রদলের তথ্যে বাউফলে অভিযান, গাঁজার গাছসহ আটক ১      ● বেতন-ভাতা ও জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা      ● জাজিরায় শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি সাঈদ আহমেদ আসলাম       ● মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ      ● মা ইলিশ সংরক্ষণ অভিযান      ● টাকা নিয়েও নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ার অভিযোগ      ● বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা      ● বড় উন্নয়ন নয়, আগে বাসযোগ্য ঢাকা গড়তে চাই: ইশরাক      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● "শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী নানামুখী উদ্যোগ নিয়েছে"      ● পুঁজিবাজারে সংস্কার হলে ব্যাংক খাতের চাপ কমবে: অর্থমন্ত্রী      ● ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি      
ছাত্রদলের তথ্যে বাউফলে অভিযান, গাঁজার গাছসহ আটক ১
প্রতিনিধি, বাউফল(পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ AM

পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক ইউসুফ ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। প্রথমে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনে অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ জব্দ করা হয়।

বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন বলেন, ওই এলাকায় গাঁজাচাষের খবর তাঁরা আগে থেকেই পেয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশকে জানানো হয়। পরে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁরা গাঁজাগাছ দেখতে পান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। এ সময় তিনটি গাঁজাগাছ জব্দ ও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বসতবাড়ির আশপাশে গাঁজাসহ মাদকদ্রব্যের চাষ ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাউফল   পটুয়াখালী   গাঁজাগাছ   গাঁজাচাষ   মাদক   পুলিশ   ছাত্রদল   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close