রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ      ● মা ইলিশ সংরক্ষণ অভিযান      ● টাকা নিয়েও নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ার অভিযোগ      ● বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা      ● বড় উন্নয়ন নয়, আগে বাসযোগ্য ঢাকা গড়তে চাই: ইশরাক      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● "শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী নানামুখী উদ্যোগ নিয়েছে"      ● পুঁজিবাজারে সংস্কার হলে ব্যাংক খাতের চাপ কমবে: অর্থমন্ত্রী      ● ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি      ● এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ      ● পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড      ● বাবার কথায় ‘দশ কা দম’ করেছিলেন সালমান      
মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষক আবু সাইদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থানসংলগ্ন বাইতুস রাসূল (সা.) মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অভিভাবকেরা মাদ্রাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

শিশুটির পরিবার জানায়, সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের নিয়মিত ছাত্র। শনিবার রাতে নান্দাইল বাজার থেকে ফেরার পথে শিশুটিকে দেখতে মাদ্রাসায় যান তার বাবা। সেখানে ছেলেকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখে তিনি তাকে বাড়িতে নিয়ে যান। পরে রাতে শিশুটির পায়ুপথে রক্তপাত দেখা যায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার কথা জানায়। তার অভিযোগ, শিক্ষক আবু সাইদ তাকে শৌচাগারে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে এবং ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও শিশুটি পরিবারের কাছে জানিয়েছে।

শিশুটির বাবা বলেন, তার ছেলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অন্য কোনো শিশুর সঙ্গেও ঘটতে পারে। তিনি অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাদ্রাসার পরিচালক বিল্লাল জানান, ঘটনার কথা জানার পর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত শিক্ষক আবু সাইদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সোনাগাজী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক সভা চর খোন্দকার জেলেপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীর সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

অভিযান চলাকালে মানবিক সহায়তা হিসেবে ৪০০ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে সম্প্রদায়ের বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close