রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জাজিরায় শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি সাঈদ আহমেদ আসলাম       ● মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ      ● মা ইলিশ সংরক্ষণ অভিযান      ● টাকা নিয়েও নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ার অভিযোগ      ● বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা      ● বড় উন্নয়ন নয়, আগে বাসযোগ্য ঢাকা গড়তে চাই: ইশরাক      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● "শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী নানামুখী উদ্যোগ নিয়েছে"      ● পুঁজিবাজারে সংস্কার হলে ব্যাংক খাতের চাপ কমবে: অর্থমন্ত্রী      ● ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি      ● এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ      ● পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড      
জাজিরায় শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি সাঈদ আহমেদ আসলাম
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আমজাদিয়া একাডেমিতে এমপি সাঈদ আহমেদ আসলামের সংবর্ধনা, একাডেমির নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর ২০২৬) আমজাদিয়া একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাঈদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদিয়া একাডেমির সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মো. ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমজাদিয়া একাডেমির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আমি আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমজাদিয়া একাডেমির শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নবনির্বাচিত এডহক কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে এমপি সাঈদ আহমেদ আসলামকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close